"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা দুই ছেলেকে কুয়োর জলে ফেলে দিলেন বাবা

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ির ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের মাইকেল মধুসূদন কলোনীতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। যেখানে মানসিক ভারসাম্যহীন বাবার হাত তার দুই ছেলে কুয়োয় জলে ফেলে দিলেন। তবে এই ঘটনায় কারোর মৃত্যু ঘটেনি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই গৌতম মণ্ডল মানসিক রোগী। সংসারে প্রবল টানাটানি থাকায় স্ত্রী রূপা মণ্ডল লোকের বাড়ি কাজ করে সংসার চালানোর পাশাপাশি গৌতমবাবুর চিকিৎসার খরচও জোগায়। আর এদিনও প্রতিদিনের মতো রূপাদেবী স্বামীকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন। 


ওই সময় ৪ বছরের সৌরভ মণ্ডল ও ১২ বছরের গৌরব মণ্ডল বাড়িতেই ছিল। কিন্তু হঠাৎ গৌতমবাবু সৌরভকে কুয়োতে ফেলে দেন। ছোটো ভাইকে উদ্ধার করতে গৌরব ছুটে যেতে তাকেও ধাক্কা দিয়ে কুয়োর জলে ফেলে দেন। 


এরপর সৌরভ এবং গৌরবের চিৎকার শুনেই এলাকাবাসীরা ছুটে এসে দেখেন গৌরব সৌরভকে কোলে নিয়ে কোনোরকমে কুয়োর জলে ভেসে রয়েছে। তারপর এলাকাবাসীরা কুয়োতে দড়ি ফেলে দিয়ে কোনোভাবে দুই ভাইকে টেনে উপরে তুলে আনেন।  


এই ঘটনার পরেই পাড়া-প্রতিবেশীরা গৌতমবাবুকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পাশাপাশি এনজেপি থানার পুলিশ ও রূপাদেবীর কাছে খবর দেন। এমনকি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও খবর দেওয়া হয়। তখন পুলিশ এবং ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে গৌতমবাবুকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930