"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মধ্যরাতে আচমকা ঘেরাও করা হলো মেয়র গৌতম দেবের বাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ি নাইট কলেজের অনুষ্ঠানে হওয়া বচসা, হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছাল যে, মধ্যরাতে তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ খোদ মেয়র গৌতম দেবের বাড়ি ঘিরে ফেলল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে কোনোক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সন্ধ্যাবেলা কলেজে একটি অনুষ্ঠান ছিল। কিন্তু হঠাৎই সৌরভ নামে টিএমসিপির এক জন নেতার বিরুদ্ধে টিএমসিপির আরেক অংশের নেতারা হামলার অভিযোগ তোলে। এরপর অভিযোগ ওঠে, “সৌরভ হামলার পর গৌতম দেবের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।” এর জেরে টিএমসিপি সমর্থকদেরই একাংশ মেয়রের বাড়ি ঘেরাও করেন।


পরে আইসির নেতৃত্বে বিশাল বাহিনী মেয়রের বাড়ির সামনে হাজির হয়ে কলেজ ছাত্রদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে গৌতম দেব বাড়ি থেকে বেরিয়ে এসে জানান, “কলেজে অনুষ্ঠান চলছিল। সেখান থেকে নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে।” কাউন্সিলর মিলি সিনহা এই প্রসঙ্গে বলেন, “ওরা অনেক ছোটো। সমস্যা হয়েছিল, মিটিয়ে ফেলা হয়েছে।” এদিকে, টিএমসিপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে, “কেউ অন্যায় করে থাকলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।!



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31