"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস নয়নজুলিতে নেমে যায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ সাতসকালেই পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগরের মসজিদ তলার কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায়। জানা গেছে বাসটি নতুনহাট থেকে বর্ধমানের অভিমুখে যাচ্ছিলো।

যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ যে, তীব্র গতিবেগের কারণে নয়নজুলিতে বাসটি নেমে যায়। তবে বাসে যাত্রী সংখ্যা কম থাকার কারণে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই দুর্ঘটনার জেরে দু’জন মহিলা সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয়দের দুর্ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি তারা আহতদের উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যায়।


ভাতাড় থানার পুলিশকে ঘটনার খবর দেওয়া হলে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তবে এই দুর্ঘটনার জেরে বাদশাহী রাস্তা বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও পরে পুলিশের তত্‍পরতায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930