"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা ধস নেমে মুম্বইতে মৃত ২ জন সঙ্গে চাপা পড়েছে অনেকে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ প্রবল বৃষ্টিতে বুধবার ভোররাতে ধস নেমে মুম্বইয়ে মৃত্যু ২ জনের। মুম্বই শহরতলির ঘাটকোপার এলাকার চিরাগনগর এলাকায় দুর্ঘটনা। জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে এলাকার গৌসিয়া চউল এলাকায় ধস নামে। ধসের নীচে অন্তত তিন থেকে চার জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার ভোর ৩টে ৪৮ মিনিটে চিরাগনগরের গৌসিয়া চউল এলাকায় ধস নামে। প্রবল বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে একটি টিলার একাংশ ভেঙে পড়ে। সে সময়ে এলাকার মানুষজন বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁদের বাড়ির উপরেই ভেঙে পড়ে টিলা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুরসভার কর্মীরা। পাশাপাশি, দমকল বাহিনী, মুম্বই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মুম্বই পুলিশের DCP গণেশ শিন্ডে বলেন, ‘উদ্ধারকাজ এখনও চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল কাজ করছে। এখনই মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়। অনুমান করা হচ্ছে অন্তত তিন থেকে চার জন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। তিনি আরও জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জন আহত ব্যক্তিকেও উদ্ধার করে হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের নাম সোহেল আনসারি (১৮) এবং মহম্মদ আনসারি (১৪)। জানা গিয়েছে, সোহেলের মাথায় গুরুতর চোট লেগেছে। মহম্মদের পিঠে চোট রয়েছে বলে জানা গিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031