মিনাক্ষী দাসঃ দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হস্টেলে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আবাসিকরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘডি় এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

হস্টেলের আবাসিকদের তৎপরতার পাশাপাশি দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে মনে করা হচ্ছে। তবে খতিয়ে দেখা হচ্ছে সবটাই। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র, পোশাক এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা।










