"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অনুমতি না নিয়ে স্কুল বন্ধ করলেই এবার নেওয়া হবে কড়া পদক্ষেপ

Share

নিয়ম মেনে ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি ভাল চোখে দেখছে না শিক্ষা দফতর। পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও প্রভাব না পড়ে, সে কারণেই এবার আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে। শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সব জেলা স্কুল পরিদর্শককে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের কোনও শিক্ষক অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে, নিয়ম অনুযায়ী সেই বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষকের ছুটি মঞ্জুর করা অথবা তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করা, নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ করতে হবে।

একইসঙ্গে নির্দেশ দেওয়া হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অননুমোদিত ছুটির আবেদন অথবা এখনও নিষ্পত্তি না হওয়া অননুমোদিত অনুপস্থিতির কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। প্রতিটি ঘটনার তথ্য ও গুরুত্ব বিচার করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে হয় ছুটি মঞ্জুর করতে হবে, নয়তো শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930