"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘রাস্তায় খাওয়ানো যাবে না পথকুকুরদের’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রাস্তায় বা পাবলিক প্লেসে কুকুরদের খাওয়ানো বেআইনী। আজ সুপ্রিম কোর্ট তা স্পষ্ট করে জানালো। আর এও জানালো, “প্রতিটি পুরসভায় কুকরদের খাওয়ানোর জন্য নির্ধারিত স্থানে কুকুরদের খাওয়ানো যাবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।”

সুপ্রিম কোর্টের তরফে পথকুকুরদের সরিয়ে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এদিন তা বদল করা হয়। ডিভিশন বেঞ্চের রায়ে পরিবর্তন করে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চের তরফে বলা হয়, “রাস্তা থেকে ধরে আনা পথকুকুরদের ছেড়ে দিতে হবে। কিন্তু তার আগে তাদের নির্বীজকরণ ও র‍্যাবিসের টিকাকরণ করতে হবে। তবে যে কুকুররা হিংস্র হয়ে উঠেছে, যারা র‍্যাবিসে আক্রান্ত বা মানুষকে কামড়াচ্ছে, তাদের আপাতত ছাড়া হবে না।”

এরপরই সুপ্রিম কোর্টে পথকুকুরদের যত্রতত্র খাওয়ানোর প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “পথকুকুরদের যত্রতত্র খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে যাতে পথচলতি সাধারণ মানুষ কোনো রকমের সমস্যায় না পড়েন। আর পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান তৈরী করতে হবে পথকুকুরদের খাওয়ানোর জন্য। ওয়ার্ডে পথকুকুর কত রয়েছে, তার উপর নির্ভর করে খাওয়ানোর স্থান তৈরী বা চিহ্নিত করতে হবে। সেখানে নোটিশ টাঙাতে হবে যে একমাত্র এখানেই পথকুকুরদের খাওয়ানো যাবে। রাস্তায় কোনোভাবে পথকুকুরদের খাওয়ানো চলবে না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31