"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে চল্লিশ একর জমি দিল রাজ্য

Share

রায়া দাসঃ কলকাতাঃ এবার রাজ্য সরকার মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে হুগলীতে চল্লিশ একর জমি দিল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে হওয়া রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, হুগলীর কোন্নগরে মেট্রো রেল এবং বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণের জন্য টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের যে বর্তমান ইউনিট আছে, তা সম্প্রসারণের জন্যই এই জমি দেওয়া হচ্ছে।

প্রশাসনিক সূত্রের খবর, টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সেই অনুযায়ী চল্লিশ একর জমি তাদের লিজ দেওয়া হয়েছে। এই জমি জেলার কোত্রঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত। উত্তরপাড়ায় টিআরএসএলের বর্তমান যে চৌত্রিশ একরের কারখানা আছে, জমিটি তার ঠিক পাশে। ১২৬ কোটি টাকার বিনিময়ে ওই চল্লিশ একর জমি ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে। ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণে আরো গতি আসবে। এতে যেমন শিল্পক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে, তেমনই মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930