"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মালদায় বন্ধ হলো ৬৭টি বেসরকারী প্রাথমিক স্কুল

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গত দশ বছরে মালদায় ব্যাঙের ছাতার মতো অসংখ্য বেসরকারী প্রাথমিক স্কুল তৈরী হয়েছে। সাড়ে তিন হাজার স্কুল। কিন্তু মাত্র পনেরোটি স্কুলের এনওসি রয়েছে। সরকারী অনুমোদন ছাড়াই এতদিন ধরে চলছিল রমরমিয়ে। গোটা রাজ্যের কোনও জেলায় এত বেসরকারি স্কুল তৈরি হয়নি বলে প্রাথমিকভাবে খবর। অনুমোদনহীন এত বেসরকারি স্কুলের সংখ্যা দেখে চোখ কপালে রাজ্য শিক্ষা দপ্তরের। তবে এবার পালাবদল হতেই বিজেপি সরকার তদন্তে নেমে একসঙ্গে ৬৭টি বেসরকারী প্রাথমিক স্কুল বন্ধ করে দিয়েছে।

সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর ১ চক্রেই ১৫টি বেসরকারি স্কুল। রতুয়া ১ চক্রে ১৩টি স্কুল এবং কালিয়াচক ৩ চক্রে ৯টি স্কুল, চাঁচল ১ চক্রে ৮টি স্কুল ইংরেজবাজার পুর এলাকাতেই ৬টি স্কুল বন্ধ করা হচ্ছে। এছাড়াও বাকি চক্রের কিছু স্কুল। এইসব স্কুলে ইউডাইস কোড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তবে, পরিকাঠামো এবং ছাত্র ছাত্রী না থাকায় ২১ টি সরকারি প্রাথমিক স্কুলও বন্ধ করা হয়েছে। এইসব সরকারি স্কুলেরও ইউডাইস কোড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ নভেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী মালদা জেলায় বেসরকারি এবং সরকারি প্রাথমিক স্কুল মিলিয়ে ৮৮ টি স্কুলের ‘ইউডাইস কোড’ ডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।

একাংশ অভিভাবকের কথায়, এই সব স্কুলে বা সেই সব স্কুল সংলগ্ন অন্য নামি সরকারি স্কুলে ক্লাস ফাইভ থেকে ভর্তি হয়ে পড়ার সুযোগের জন্যে। কিন্তু সেখানেও একটা সমস্যা রয়েছে। কারণ, নিয়ম মতো নির্দিষ্ট সরকারি প্রাথমিক স্কুলের ৫০০ মিটার এলাকার মধ্যে বসবাসকারী শিশুরাই সেই স্কুলে ভর্তি হতে পারে অন্য এলাকার নয়। কিন্তু ৫০০ মিটার কেন কয়েক কিলোমিটার দূরে এমনকি অন্য ব্লক বা পঞ্চায়েত, পুরসভার বাসিন্দারাও নিজের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন। সেই পড়ুয়া মামা বা মাসির বাড়ি থাকে বলে। এই নিয়ে শিক্ষা দফতর কঠোর পদক্ষেপ নিয়েছে। বিষয়টি নজরে রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।


বেসরকারি স্কুল কল্যাণ সমিতির সভাপতি দশরথ বর্মণ বলেন, “আজ থেকে দশ বছর আগে আড়াই হাজার স্কুল ছিল। আমরা যা তথ্য পেয়েছি তাতে সাড়ে তিন হাজারের কম নয়, বেশি স্কুল মালদহ জেলায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঢালাও অনুমোদন দিয়েছিল। তবে দু’হাজারের পর যে স্কুল হয়েছে তা ইউডাইস কোড পায়নি।” বেসরকারি স্কুল সংগঠনের কার্যকরী সভাপতি সৌমেন সরকার বলেন, “৯০ শতাংশ স্কুল ২০১২ সালে NOC-র জন্য আবেদন করেছিল। সরকার ভিজিট করে। পরে সরকার অ্যাকটিভ করেনি। নতুন সরকার এখন পদক্ষেপ করছে।” মালদহ DPSC-র চেয়ারম্যান বিষ্ণপদ রায় বলেন, “নিশ্চিতভাবে এই স্কুল এখন গজায়নি। আগেই হয়েছে যা হাওয়ার হয়েছে। এই সরকার এসে পাপের প্রায়শ্চিত্ত করছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30