"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গায়ক শানের ফ্ল্যাটে হঠাৎ লেগে যায় আগুন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল গভীর রাতেরবেলা গায়ক শানের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগে। পনেরোতলা অভিজাত আবাসনের বারোতলায় শান থাকেন। আর সাততলায় আগুন লাগে। আগুন লাগতেই গোটা আবাসন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর রাতেরবেলা ১টা ৪৫ মিনিট নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। এছাড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেন। কিন্তু এরইমধ্যে ৮০ বছর বয়সী এক জন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন।

তবে শান ও তাঁর পরিবার এখন সুরক্ষিত আছেন। কিন্তু এই ঘটনায় খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আর আগুন লাগার পর পরিবার নিয়ে পনেরোতলায় আশ্রয় নিয়েছিলেন। দমকল এবং পুলিশকর্মীরা এসে উদ্ধার করেন। শান জানান, ‘‘সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না। এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি। অনেক ধন্যবাদ মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে তৎপরতার সাথে উদ্ধারকাজ করার জন্য।’’


আর এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930