"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে খুনের হুমকি দেওয়া হলো ইমেলে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ দিল্লি বিধানসভার স্পিকারের ইমেল আইডিতে এই হুমকির বার্তা পাঠানো হয়। এছাড়া ইমেলে দিল্লি বিধানসভা ভবন এবং তার নিকটবর্তী মেট্রো স্টেশনও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরই প্রশাসনের তরফে রাজধানী জুড়ে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্ভাব্য সমস্ত এলাকায় তল্লাশি চলছে।

সূত্রের খবর, এদিন সকালবেলা দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তের ইমেল আইডিতে পর পর হুমকির মেল আসতে থাকে। সকাল ৭টা ২৮ মিনিটে প্রথম মেলটি আসে। আর ৭টা ৪৯ মিনিটে দ্বিতীয় ইমেলটি এসেছে। ইমেলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু ও মন্ত্রী মনজিন্দর সিং সিরসার চরম ক্ষতি করার কথা বলা হয়েছে। এই ইমেল অনুযায়ী এক খালিস্তানি জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাবে বলে জানা গিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031