"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই বাসের সংঘর্ষে আহত বেশ কিছু যাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালবেলা হাওড়ার ধুলাগড়ের সন্ধিপুরের কাছে দু’টি বাসের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এই ঘটনার পর দুই বাসের চালকই পলাতক। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলাগড়-নিউটাউন রুটের একটি বাস ছয় নম্বর জাতীয় সড়ক লাগোয়া সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে ধর্মতলা-ধুলাগড় রুটের বাস ওই বাসটিকে ধাক্কা মারতেই বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়।


তড়িঘড়ি আহতদের মধ্যে তিন জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার পর বাসযাত্রী ও এলাকাবাসীদের একাংশ দু’টি বাসে ভাঙচুর চালান। সাঁকরাইল থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশী তৎপরতায় প্রায় দু’ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।   



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031