"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাঁতরাগাছিতে বাতিল প্রায় ২০০টি লোকাল সহ একাধিক এক্সপ্রেস

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার সাঁতরাগাছিতে রেল ইয়ার্ডে সিগন্যালিং সিস্টেমে বড়োসড়ো গোলযোগ হওয়ায় প্রায় সব ট্রেন আটকে গিয়েছে। সাঁতরাগাছি দিয়ে যাওয়ার সময় লোকাল থেকে দূরপাল্লা সবই ট্রেনই মাঝপথে আটকে যায়। সূত্রের খবর, সম্প্রতি ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। কিন্তু ওই ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা অসম্ভব বলে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা মনে করছেন।

এদিকে ট্রেন না পেয়ে ইতিমধ্যেই অফিস যাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিগত বেশ কয়েক বছর ধরেই হাওড়া-শিয়ালদহের পাশাপাশি সাঁতরাগাছি থেকেও বহু দূরপাল্লার ট্রেন ছাড়ে। তবে বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় বহু যাত্রী নাজেহাল হয়ে পড়েছেন। কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে এলেও ট্রেন কখন ছাড়বে জানেন না।

অন্যদিকে, রেলের তরফে বলা হয়েছে, “ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই দ্রুত সমস্যা মিটে যাবে।” আপাতত এই কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উল্লেখ্য, ৩০ শে এপ্রিল থেকে ১৮ ই মে অবধি হাওড়া-খড়গপুর শাখায় প্রায় ২০০ টি লোকাল সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31