"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরেনি হুগলির বৈদ্যবাটির এক পড়ুয়া। শনিবার থেকে নিখোঁজ সে। দু’দিন কেটে গেলেও পুত্রের কোনও সন্ধান না-পাওয়ায় চিন্তায় বাবা-মা। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে শেওড়াফুলির মান্না পরিবার।

জানা গিয়েছে, শনিবার বাড়ি থেকে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় শিব মান্না নামে ওই পড়ুয়া। বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণির ছাত্র সে। শনিবার স্কুলে শারীরশিক্ষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল শিব। আধ ঘণ্টার পরীক্ষা হলেও শেষ হওয়ার কিছু আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যায় সে। তার পরে আর বাড়ি যায়নি শিব।

শেওড়াফুলির গড়বাগানের বাসিন্দা শিব। তার মা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার সময় বেরিয়েছিল শিব। ফেরে পৌনে ১১টা নাগাদ। স্কুলে পরীক্ষা ছিল, তার পরেও দেরি করে বাড়ি আসায় তাকে বকাঝকা করেন তার মা। তার পরে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় পরীক্ষা দিতে। কিন্তু স্কুল থেকে আর ফেরেনি। বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল। তবে সে কোথায় যেতে পারে, তা নিয়ে বাড়ির লোকের মতোই তিনিও চিন্তিত।


স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে আসে শিব। তার পরনে স্কুল পোশাকের উপর ছিল গেরুয়া রঙের একটা জ্যাকেটও। শিব বাড়ি না-ফেরায় পুলিশ-প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করে পরিবার। জিআরপিতেও অভিযোগ জানায়। তবে এখনও তার কোনও খোঁজ মেলেনি। নিজে থেকে সে কোথায় চলে গিয়েছে, না কি কেউ তাকে নিয়ে যায়, তা এখনও জানা যায়নি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930