"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাথরখাদানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ৭ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ পাথরখাদানে ভয়াবহ দুর্ঘটনায় সাত জন শ্রমিকের মৃত্যু। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মদাপট্টানায়। এ দিন সকালে শ্রমিকরা খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন। আচমকাই বড় পাথরের চাঁই এসে পড়ে শ্রমিকদের উপরে।

জনা দশেক শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে খবর। কিন্তু কমপক্ষে সাত জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ এখনও মৃত্যু নিয়ে কোনও খবর নিশ্চিত করেননি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরু সাউথ তালুকের একটি পাথরখাদানে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। মৃত সাত শ্রমিক বিহারের বাসিন্দা ছিলেন। তাঁরা সকলেই দিনমজুর। আহতদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930