নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া সাঁকরাইলের ডাকাতির ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগ আজ এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার গয়না। যেখানে ৪২৯ গ্রাম সোনা এবং ৪.২ কেজি রুপো ছিল।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা গত ৪ নভেম্বর সাঁকরাইলের একটি গয়নার দোকানে ঢুকে সোনা ও রুপোর গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই চারিদিকে শোরগোল শুরু হয়। দোকানের মালিক চুরির ঘটনায় সাঁকরাইল থানায় একটি মামলা দায়ের করেন। তার পরেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দোকানের মালিক ও স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। প্রথমে তিনজনের নাম সামনে আসলেও তদন্তের পর এই চক্রে মোট সাতজনের হদিশ পায় পুলিশ। বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডিসি ডিডি রাহুল মিশ্র জানান, চুরির ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন হাওড়া, দু’জন উত্তর ২৪ পরগনা এবং দু’জন বিহারের বাসিন্দা। লুট হওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে। তিনি আরাও ল হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here









