"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাইকের সাথে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে গুরুতর আহত ২

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ মদ্যপ অবস্থায় বেপরোয়া মোটরবাইক চালানোয় সজোরে ধাক্কা লাগে ল্যাম্পপোস্টে। আশঙ্কাজনক অবস্থায় দুই বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেরবেলা নদীয়ার শান্তিপুর কুলো চন্ডীতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর থেকে জানা গেছে, ওই দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে মোটরবাইক চালাচ্ছিলেন। এরপর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে। তারপর তারা সেখানেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে এলাকার লোকজনেরা ওই দুই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আর শান্তিপুর থানাতে খবর দেওয়া হয়।


https://www.youtube.com/watch?v=bkcABLdub4E

ঘটনাটির খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ গিয়ে ওই দুই আহত ব্যক্তির পরিবারের লোকজনকে খবর দেয়। তাদেরকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


https://www.youtube.com/watch?v=exsuRz8Yag0

পরিবার সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি নদীয়ার কোতোয়ালি থানার গোয়ালপাড়ার বাসিন্দা। একজনের নাম সাধন সর্দার এবং অপর জনের নাম বাবুসোনা পাল।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031