রায়া দাসঃ কলকাতাঃ বরানগরে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে অঞ্জলি সাউয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গায়ের যুবতীর মোবাইল, আংটি ও ব্রেসলেট। তদন্তে নেমে সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এক যুবককে চিহ্নিত করা হয়েছে। সবথেকে চাঞ্চল্যের বিষয়, যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ। জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকে সে মেসেজ পাঠানো হয়েছে। টাওয়ার লোকেশন দেখেই অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পরিচিত কারোর যুক্ত থাকার সম্ভাবনাই বেশি। যুবতীর শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। গলায় দাগ, মাথার পিছনে ভারী বস্তুর দাগ রয়েছে। পুলিশের অনুমান, খুনের আগে যুবতীকে বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার রাতে বরানগরে ফ্ল্যাটের দরজা ভেঙে যুবতীর দেহ উদ্ধার হয়। বুধবার সকাল ১০.৫৩ থেকে ১১টার মধ্যে যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে মেসেজ গিয়েছে। আর টাওয়াল লোকেশন দেখাচ্ছে ভিন রাজ্যে। সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।

বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় অঞ্জলি নামে ওই যুবতীর জামাইবাবুর ফ্ল্যাট। স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন অঞ্জলির জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু। লতিকা মান্না বলেন, মঙ্গলবার দুপুরে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে ওঠেন অঞ্জলি। বিকালে দিদি ফোন করার উত্তর না মিললে প্রতিবেশীদের কাছে ফোন করেন দিদি। অবশেষে দরজা ধাক্কা দেওয়াতে সারা না মেলায় খবর যায় বরানগর থানায়।
Sponsored Ads
Display Your Ads Here









