"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পথদুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ নেতা তরুণ সেনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী হুগলীর বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা তরুণ সেনের।

জানা গেছে, তরুণবাবু সস্ত্রীক অটো করে বলাগড় থেকে জিরাট ফেরার সময় এসটি কেকে রোডে পুনুই মোড়ের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উভয় গুরুতর আহত হন। অটোচালকও আহত হয়েছেন। এরপর এলাকাবাসীরা তাদের উদ্ধার করে জিরাটের আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তরুণবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখনো তরুণবাবুর স্ত্রী ও অটোচালকের চিকিৎসা চলছে।


তৃণমূল নেতার অকস্মাৎ মৃত্যুতে এলাকার তৃণমূল নেতৃত্ব গভীর শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, এক সময় বামেদের শক্ত ঘাঁটি বলাগড়ে তরুণবাবুর হাত ধরে তৃণমূলের ভিত প্রশস্ত হয়। তারপর একের পর এক যুবক তৃণমূলে আসেন। যাদের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে আটক শান্তনু বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31