নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ প্রথম দফার ভোট শেষ। সরগরম গোটা রাজ্য। ইতিমধ্যে বিজেপি দাবী করেছে যে, “প্রথম দফার ১৫২ টি আসনের মধ্যে বিজেপি ১১০টি পাবে।’’ এরই মধ্যে আচমকা সাগরদিঘীর তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস নিজের আসন নিয়েই ভবিষ্যদ্বাণী করে বসলেন। জানান, ‘‘সাগরদিঘীতে আমি হারছি।’’

এদিন বায়রন বিশ্বাস বলেন, “আমি হারছি, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, সামশেরগঞ্জে নূর আলম হারছেন, ফারাক্কাও হারছে, রাজ্যের কথা বলতে পারব না।” গতকাল গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস খবর পেয়ে আজ ভোররাতে ছুটে যান। সিসিটিভি ও বাইরের ক্যামেরা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি গভীর রাতেরবেলা দীর্ঘক্ষণ ধরে আলো বন্ধ থাকার দাবী জানিয়েছেন।











