"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘আইপ্যাকের অ্যাকাউন্টে দুর্নীতির ১৬ কোটি টাকা ঢুকেছিল,’ দাবী শুভেন্দুর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আইপ্যাক অফিসের তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আজ দুপুরে মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলে দুর্নীতির ষোলো কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে দাবী করেছেন।

গতকাল আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অফিসে ঢুকে ফাইল হাতে নিয়ে বেরিয়ে যাওয়ায় বিরোধীরা তীব্র সমালোচনা করেছে। শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘ফৌজদারী অপরাধ’ বলে উল্লেখ করেছেন। ইতিমধ্যেই ইডি এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। 

এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘কেন্দ্রীয় প্রকল্প ‘জল জীবন মিশন’-এর ৮০০০ কোটি টাকা পেয়েছিল বাংলা। কিন্তু কোনো কাজ হয়নি। ২০২১ সালে একটি সংস্থা এই প্রকল্পের জন্য ১৭০ কোটি টাকার বরাত পেয়েছিল। তার মধ্যে কাকদ্বীপের একটি ব্যাঙ্ক থেকে ষোলো কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।’’ 


এমনকি শুভেন্দু অধিকারী ওই লেনদেনের চেক নম্বরও বলে দিয়েছেন। পাশাপাশি তিনি আরো দাবী করেছেন যে, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আদতে কিছুই নিয়ে যেতে পারেননি। উনি যে প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে গিয়েছেন, সেই তালিকা অনেকের কাছেই রয়ে গিয়েছে। উনি যে ল্যাপটপ নিয়ে গিয়েছেন, তাতে কি আছে কেউ জানে না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930