"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাংলাদেশে ভেঙে ফেলা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি

Share

ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটির আরও একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি দেওয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই বাংলার সংস্কৃতি মহল ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’-র সদস্যরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, দীর্ঘকাল ধরে এই ঐতিহ্যবাহী বাড়িটি হেরিটেজ হিসেবে সংরক্ষণের দাবি জানানো হলেও, তা কর্ণপাত না করে পরিকল্পিতভাবে স্মৃতিচিহ্নটি মুছে ফেলার চক্রান্ত চলছে।
সূত্রের খবর, বাড়ির যে ঘরটির দেওয়াল ভাঙা হয়েছে, সেখানেই পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল। দেওয়াল জুড়ে পরম যত্নে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর কালজয়ী সব চলচ্চিত্রের নাম। এমনকি, চলতি বছরের গত ৪ নভেম্বরও এই ঘরেই সাড়ম্বরে পালিত হয়েছিল ঋত্বিকের ১০১তম জন্মবার্ষিকী।

স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত দাবি করেছেন, ২০২৪ সালের পর থেকে অন্তত তিন-চারবার বাড়িটি ভাঙার চেষ্টা চালানো হয়েছে। তাঁর কথায়, “প্রথমে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখন শ্রমিক ও মিস্ত্রি লাগিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশটুকুও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমরা অবিলম্বে এই ঐতিহাসিক জায়গাটির যথাযথ সংরক্ষণ চাই।” অন্যদিকে, ‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটি’-র সদস্য-সচিব আতিকুর রহমান সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ‘রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ কর্তৃপক্ষের দিকে।


অভিযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অজুহাত দিয়ে শ্রমিকরা আসলে বাড়িটি ভাঙার কাজই করছিলেন, যা পরে স্থানীয়দের বাধায় বন্ধ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখল করতে চাইছে বলে দাবি করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে এই অমূল্য সম্পদ রক্ষার জোরালো আবেদন জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30