"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গতি পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মা উড়ালপুলে দুর্ঘটনা অহরহ লেগেই থাকে। ফের গতকাল গভীর রাতেরবেলা মা উড়ালপুলে পথ দুর্ঘটনার শিকার হলেন একজন সেনাকর্মী। বর্তমানে ওই সেনাকর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জানা গেছে, ওই সেনাকর্মী বাইক নিয়ে মা উড়ালপুল দিয়ে এসএসকেএমের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারানোয় ওই সেনাকর্মী বাইক থেকে ছিটকে পড়ে যান। আইটিসি হোটেলের সামনেই দুর্ঘটনাটি ঘটে। বাইকের সামনে আর্মি লেখাটি দেখেই মনে করা হয়েছে যে তিনি একজন সেনাকর্মী।


পুলিশ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে ওই সেনাকর্মীকে উদ্ধার করে স্থানীয় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত গুরুতর অবস্থায় চিকিত্‍সাধীন আছেন।


কিন্তু যেখানে রাত ১০ টার পর মা উড়ালপুলে বাইক চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাত ১ টা নাগাদ ওই সেনাকর্মী সকলের নজর এড়িয়ে মা উড়ালপুলে বাইক নিয়ে উঠলেন কিভাবে সেই প্রশ্ন ক্রমশ জোরদার হচ্ছে। পাশাপাশি মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানোর ফলে কি দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930