"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ফ্লাইং কিস’ ছোঁড়ার অভিযোগ আনলেন স্মৃতি ইরানি

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রাহুল গান্ধীকে মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে সংসদ পদ খোয়াতে হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদ পদ ফিরে পাওয়ার পরেই এবার নতুন এক বিতর্কে জড়ালেন। আজ অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ আনেন যে, ‘‘রাহুল গান্ধী মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুঁড়েছেন।’’

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভা উত্তাল হয়ে ওঠে। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে জানান, ‘‘বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে।’’


এরপরই স্মৃতি ইরানি বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘আমার আগেই যিনি বক্তৃতা করলেন, তিনি অশালীন ব্যবহার করেছেন। এক জন নারীবিদ্বেষী মানুষই মহিলা সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিসের মতো ইঙ্গিত করতে পারেন। আর এটা বুঝিয়ে দেয় কোন পরিবার থেকে এসেছেন ও তাঁর দল মহিলাদের সম্পর্কে কি মনোভাব পোষণ করে।’’


এই অভিযোগ করার পরেই কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজের নেতৃত্বে বিজেপির মহিলা সাংসদেরা রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে ওই মর্মে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ‘‘কংগ্রেস নারী সশক্তিকরণের কথা মুখে বললেও দলের সাংসদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে আসলে তাদের মনের কথা কি।’’


পাশাপাশি বাংলার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেছেন, ‘‘এর আগে উনি সংসদের ভিতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এ বার ফ্লাইং কিস! অতীতে কখনো সংসদের ভিতরে এই ধরনের অভব্যতা হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘‘রাহুল গান্ধী সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। এই নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়েই নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোঁড়ার ভঙ্গি করেছেন। আর ওই ট্রেজারি বেঞ্চে বিজেপির মহিলা সাংসদেরাও ছিলেন।’’ তবে এখনো অবধি রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে ওই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728