"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাঁতরাগাছিতে লোহার ব্য়ারিকেডের তালা ভাঙল আন্দোলনকারীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ নবান্ন অভিযানে আজ সাঁতরাগাছিতে লোহার ব্য়ারিকেডের তালা ভাঙল আন্দোলনকারীরা। পুলিশি ঘেরাটোপ এড়িয়েই উচু উচু ব্যারিকেডের উপরে উঠে পড়ে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, এক বছর আগে যদি পুলিশ এই ব্যারিকেড দিত, তাহলে আরজি করের ঘটনা ঘটত না। প্রাণে রক্ষা পেত তিলোত্তমার।

নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই পুলিশের বিশাল নিরাপত্তা বেষ্টনী ছিল। দুই মানুষ সমান ব্যারিকেড তৈরি করা হয়েছে। বেলা ১২টা বাজতেই আন্দোলনকারীরা নবান্নের দিকে এগোতে থাকে। সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা সোজা ব্যারিকেড বেয়ে উপরে উঠতে থাকে। ব্যারিকেডের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ফের একবার স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর আরজি কর”।

পুলিশের তরফে লাগাতার মাইকিং করা হচ্ছে। আন্দোলনকারীদের বারবার সংযত থাকতে বলা হচ্ছে। তবে সেই নির্দেশে দমছে না আন্দোলনকারীরা। তারা কোনওভাবেেই পিছু হটতে নারাজ। লাগাতার ব্যারিকেড ভাঙা, টপকানোর চেষ্টা করছেন। পুলিশের মাইকিং ছাপিয়ে উঠছে “জাস্টিস ফর আরজি কর” স্লোগান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31