"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিখোঁজ ৬ শিশুকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁ থেকে একসাথে নিখোঁজ হওয়া ছ’জন শিশুকে পুলিশ অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করলো। গত সাত দিন আগে এলাকার একটি ইটের ভাটা থেকে ওই ছ’জন শিশু একসাথে নিখোঁজ হয়ে যায়। এরপর তাদের পরিবারের লোকজন মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে মিনাখাঁ এইচডিপিও একটি টিম গঠন করে তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্তে নেমে অন্ধ্রপ্রদেশের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে ওই শিশুদের উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুদের মধ্যে এক জনের সন্দেশখালি খানা এলাকায় বাড়ি, দু’জনের ন্যাজাট থানা এলাকায় ও বাকি তিন জনের মিনাখাঁয় বাড়ি। সকলে পরিবারের সাথে মিনাখাঁর একটি ইটের ভাটায় থাকত। একসাথে খেলা করত। মা-বাবারা ওই ইটভাটাতে কাজ করত। কিন্তু মা-বাবার ভালো উপার্জন না থাকায় বাচ্চাগুলো নিজেরাই বাইরে গিয়ে বেশী টাকার কাজ করার পরিকল্পনা করে। আর একসাথে অন্ধ্রপ্রদেশ চলে যায়। পুলিশ তাদের সাউথ গোদাবরী থানা এলাকা থেকে উদ্ধার করেছে। তবে ওই শিশুরা ভিন রাজ্যে গেল কিভাবে? কেউ সাহায্য করেছিল কিনা বা কোনো চক্রের ফাঁদে পড়েছিল কিনা, তা ভালোভাবে খতিয়ে দেখছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31