"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশী তৎপরতায় উদ্ধার হলো ২৩ কেজি গাঁজা ও গ্রেপ্তার ১ জন

Share

অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ একটি বেসরকারী বাসে তল্লাশি চালিয়ে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো।

https://www.youtube.com/watch?v=9t0QKgQM3TE


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম নয়ন দাস। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা হাসপাতাল মোড় এলাকায়। দীর্ঘদিন ধরে নয়ন গাঁজার ব্যবসা করে আসছিল। বুধবার রাতে পুলিশ রায়গঞ্জ-শিলিগুড়ি মোড়ে একটি বেসরকারী বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ অভিযুক্তকে পাকড়াও করে ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার নয়নকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।


https://www.youtube.com/watch?v=Hbpa_6Qm3n4

রায়গঞ্জ জেলা পুলিশ সুমিত কুমার বলেছেন, “দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়া ওই যুবক গাঁজা সহ নানান মাদক কাজের সাথে যুক্ত ছিল। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে”।


 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31