"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মহিলাকে শ্লীলতাহানি সহ হুমকির অভিযোগে গ্রেফতার ১ যুবক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ৩৩ বছর বয়সী মহিলাকে ধর্ষণের চেষ্টা সহ হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের হাতে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার গগন কুমার ওরফে রণবীর জন নামে ১ যুবক।

ওই মহিলার অভিযোগ, গত বছর ২৮ শে ডিসেম্বর রাতেরবেলা লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি রোড এলাকায় তার উপর রণবীর চড়াও হয়ে জোর করে শ্লীলতাহানি করে। এরপর হুমকিও দেওয়া হয়। তারপর গতকাল রাতেরবেলা ওই মহিলা কসবা থানায় অভিযোগ দায়ের করলে তাকে বেনিয়াপুকুরের একটি বার থেকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রণবীরের বাড়ি পাঞ্জাবের লুধিয়ানার প্রীতনগর এলাকায় হলেও কসবার রাজডাঙা মেন রোডে থাকতেন। রণবীরের বিরুদ্ধে এই ঘটনায় শ্লীলতাহানি, মহিলার উপর বলপ্রয়োগ করা, ভয় দেখানো সহ নানা অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি রণবীরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31