"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মালদায় ফ্ল্যাট থেকে উদ্ধার থরে থরে টাকা সঙ্গে মিলল নিষিদ্ধ কাফ সিরাপ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ একদিকে যখন বীরভূমের ‘পাথর ব্যবসায়ী’ টুলু মণ্ডলের কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। সেখানে গতকাল রাতে মালদা থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে মালদার মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর। যদিও তাঁর বক্তব্য, ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন।

রবিবার রাতে আচমকা ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকেই থ হয়ে যায় তারা। আলমারিতে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হয় মেশিন। রবিবার রাত পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হয়েছে সোনাও। তবে সোনার পরিমাণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ-সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবাড়ির এই ফ্ল্যাটের হদিস পায়। ফ্ল্যাটটি দিলীপ সাহা নামে এক ব্যক্তির। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।

তবে ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ফ্ল্যাট থেকে টাকা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের পর দিলীপ সাহা দাবি করেন, তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। ভাড়া নিয়ে ওই ব্যক্তি কী করতেন, তা তিনি জানতেন না। পুলিশের দাবি , এই টাকা মাদক পাচার বিশেষ করে নিষিদ্ধ কাফ সিরাপের কালো কারবারে ব্যবহার করা হত। এতে আন্তঃরাজ্য কোনও চক্র জড়িত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। দক্ষিণ দিনাজপুরে যেহেতু নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে, সেজন্য মালদহ থানাকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। এই চক্রের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দাবি জানিয়েছে বিজেপি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031