"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের ভোগান্তির শিকার শিয়ালদহ মেন শাখার যাত্রীরা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আবারও শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। নৈহাটিতে যান্ত্রিক গোলযোগের কারণে শিয়ালদহমুখী সমস্ত ট্রেন আটকে রয়েছে। অন্যদিকে অন্য প্রান্ত থেকে ট্রেন না আসায় আপ লোকালগুলিও সময়ে ছাড়ছে না। এই ঘটনায় নিত্যযাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছেন।

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানান, “নৈহাটিতে একটি পয়েন্ট খারাপ থাকায় ডাউন লোকালগুলি নৈহাটির আগেই আটকে পড়েছে। আবার ট্রেনগুলি শিয়ালদহে না আসায় আপ লোকালগুলিকেও সময়ে ছাড়া যাচ্ছে না। এই ঘটনার প্রভাব রেলের অন্যান্য শাখাতেও পড়েছে।”


ঠিক সময়মতো ট্রেন না ছাড়ায় শিয়ালদহ স্টেশনে অফিসফেরত যাত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে রেল সূত্রের খবর অনুযায়ী, আপাতত নৈহাটি স্টেশন অবধি ট্রেন চালানো হচ্ছে। কিন্তু পরিষেবা স্বাভাবিক হবে কখন সেই খবর এখনো অবধি পাওয়া যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728