"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত ট্রেনে সাপ ঢোকায় আতঙ্কিত যাত্রীরা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ ৭ টা ২৪ মিনিটে শিয়ালদহ থেকে বনগাঁগামী লোকাল ট্রেনে সাপের দেখা মিলল। বিধাননগর থেকে দমদম জংশন যাওয়ার পথে শেষের দিকের মহিলা কামরার কয়েকজন যাত্রী এক বিষাক্ত সাপ দেখতে পেয়েছেন বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সাপটি কালো রংয়ের, গায়ে সাদা ছোপ ছোপ দাগ। কেউ কেউ এই সাপটিকে ‘কালাস’ বলছেন। কিন্তু এখনো অবধি সাপটির সঠিক নাম জানা যায়নি। এদিকে সাপের ভয়ে যাত্রীরা হুড়মুড়িয়ে সিটের উপর উঠে দাঁড়ান। আবার অনেকে স্টেশন আসলে গন্তব্যস্থল আসার আগে নেমেও পড়েন।


তবে ট্রেনের ড্রাইভার সাপের খবর পেয়ে দমদম জংশনে এসে সাপের খোঁজ নেন। কিন্তু সাপের দেখা মেলেনি। এরপর আবার দমদম ক্যান্টনমেন্ট ঢোকার আগে বেশ কয়েকজন যাত্রী সাপের দেখা পাওয়ায় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে জিআরপি এসে সাপের সন্ধান করেন। যদিও এতো ভিড়ের মধ্যে সাপের সন্ধান পাওয়া যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031