"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার এন্টালিতে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ শহর কলকাতায় পর পর ভেঙে পড়ছে ভগ্নপ্রায় বাড়ি। আজ এন্টালির এক নম্বর অনরাইট লেনে আচমকা একটি বাড়ির বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২ জন বৃদ্ধা আহত হন। আহতরা হলেন ৬৩ বছর বয়সী মঞ্জু লাহিড়ী ও ৭৯ বছর বয়সী রথীন সেন। এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এক জন বৃদ্ধা ওই বিপজ্জনক বাড়িটির বারান্দায় গিয়েছিলেন। তখন ওই বৃদ্ধা গুরুতর আঘাত পান। তবে ওই একই সময় আরো একজন হেঁটে আসছিলেন তিনিও গুরুতর আহত হন। এরপর এলাকাবাসী আওয়াজ পেতেই দৌড়ে ঘটনাস্থলে যান। এরপর মঞ্জু দেবী এবং রথীনবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে এন্টালি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সাথে বিপর্যয় মোকাবিলা বাহিনীও হাজির হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31