"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলে

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ সকালবেলা মৃত্যু হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারীর। বয়স ৩০ বছর ছিল। পেশায় চিকিৎসক ছিলেন। মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন।

এদিন সকালবেলা হীরকজ্যোতি পরেশচন্দ্র অধিকারীর সাথে বসে কথা বলাকালীন আচমকা অসুস্থ বোধ করায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের সুপার তাপসকুমার দাস জানান, ‘‘কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর ও দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে।’’


উল্লেখ্য, হীরকজ্যোতি জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি ‘রেড ক্রস সোসাইটির’ মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদে ছিলেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31