"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়িতে পর পর আগুন লাগতেই আতঙ্ক ছড়ায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার চাঁদনি চক এলাকায় আচমকা রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি জ্বলে উঠলো। এরপর সেখান থেকে পাশে থাকা আরো কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও চালকদের একাংশ প্রাথমিক ভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পাশাপাশি দমকল বিভাগেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। কিন্তু এখনো অবধি অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে আগুনের কবলে পড়ে কোনো গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31