"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্যের বিভিন্ন কোর্টে বোমা রাখার হুমকিকে ঘিরে আতঙ্ক ছড়ালো

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্কের খবরে শোরগোল পড়ে যায়। এদিন সিটি সিভিল কোর্ট, আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ জেলা জজ অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়।

জানা গেছে, একটি ইমেলে দাবী করা হয়, ‘সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে।’ এই ইমেল পাওয়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে। গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। পরে স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশি চালায়। কিন্তু এখনো সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে এই মেলটি কে বা কারা কি উদ্দেশ্যে পাঠালো তার খোঁজ চলছে। এছাড়া এদিন বেলা ১২টা নাগাদ জেলা জজের মোবাইলে একটি ফোন আসে। যাতে দাবী করা হয়, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। এরপর দ্রুত পুলিশ আদালত খালি করে তল্লাশি শুরু করে।

সেই রেশ কাটতে না কাটতেই দুর্গাপুর মহকুমা আদালতেও বোমা রাখা রয়েছে, দাবী করে একটি ইমেল করা হয়। তারপর এখানেও পুলিশ তল্লাশি শুরু করে। আবার মুর্শিদাবাদ জেলা জজ অফিসেও হুমকির ইমেল আসে। এসআইআর নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকরা যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে, সেই বিষয়ে হুমকি দিয়ে ইমেলটি করা হয়। এমনকি আদালতে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি জানান এই প্রসঙ্গে জানান, “স্নিফার ডগ দিয়ে পুরো আদালত চত্বরে তল্লাশি চালানো হচ্ছে।”


উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিচারকদের একটি বড়ো অংশ বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই হুমকির সাথে ওই বিষয়টির কোনো যোগসূত্র আছে কিনা, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সম্প্রতি কলকাতা থেকে শিলংগামী একটি ফ্লাইটের শৌচাগারে বোমা রাখা আছে বলে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বিমানের ক্রু বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেন। আর যাত্রীদের বিমান থেকে নামিয়ে সুরক্ষিত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বিমানে তল্লাশি করা হয়েছিল। যদিও সেখান থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। পরে সমগ্র ঘটনাটির তদন্তে নামা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31