"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘যোগ্যতা অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম কাজকর্ম পান, সেটার ব্যবস্থা করাই কাজ’, মন্ত্রীত্ব পেয়েই জানান তাপস রায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ্যে বিজেপি সরকার গড়লে যে শিল্পোন্নয়ন অন্যতম বড়ো লক্ষ্য হবে, তা ভোটের প্রচারের সময়েই বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গড়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার বার সেই বার্তাই দিয়ে এসেছেন। এবার শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়ে তাপস রায়ও জানিয়ে দিলেন, ‘‘শিল্পই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বড়ো লক্ষ্য টাটাদের ফিরিয়ে আনা।’’

এদিন তাপস রায় জানান, ‘‘শিল্পই আমাদের ভবিষ্যৎ। যোগ্যতা অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম কাজকর্ম পান, সেটার ব্যবস্থা করাই কাজ। এটা আমাদের সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে।’’ বিগত তৃণমূল সরকারের আমলে শিল্পনীতির সমালোচনা করেছেন তাপস। মন্ত্রীর অভিযোগ, ‘‘বহু বছর ধরে শিল্প এ রাজ্যে উপেক্ষিত ছিল। শুধু লোক দেখানো কিছু কাজ হয়েছে। কিন্তু যে ভাবে রাজ্যে গুন্ডামি-তোলাবাজি হয়েছে, তাতে বহু শিল্পপতি-উদ্যোগপতিরা রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। তৃণমূল জমানায় অন্তত ৬৬৮৮ ছোটো-বড়ো-মাঝারী শিল্পপতি রাজ্য থেকে পাততারি গুটিয়ে চলে গিয়েছেন।’’

স্পষ্ট জানালেন, ‘‘অনেক শিল্পপতির কাছ থেকে অর্থ নেওয়া হতো। বিজেপির সরকারে এ সব হবে না। শিল্পের যারা যারা চলে গিয়েছে, তাদের ফেরাতে হবে। টাটাদের ফেরাতে হবে। আদানি-আম্বানীদের নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে লগ্নি করার জন্য।’’ রাজ্যে বিজেপি সরকার গড়ার পর থেকেই একাধিক বণিক মহলের সঙ্গে বৈঠকে বসেছেন শমীক। বার বার তাঁদের বার্তা দিয়েছেন এ বার রাজ্যে বিনিয়োগে উৎসাহিত হওয়ার জন্য। শিল্পদ্যোগীদের শমীক জানিয়েছেন, বিজেপির আমলে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তাই এ বার তাঁরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন। বণিক মহলও রাজ্যের সরকারের কাছে আর্জি জানিয়েছে, ‘‘শিল্পের জন্য ল্যান্ড ব্যাঙ্ক, সেই জমির জিপিএস ট্যাগিং, শিল্পতালুকগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য জোর দিক।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31