"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে জারি হলো কমলা সতর্কতা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার জন্য ঝড়-বৃষ্টির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে ঘূর্ণাবর্ত তৈরী হওয়ায় রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস প্রবেশ করছে। ফলে আগামীকাল থেকে বুধবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে।

এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আর গাছ বা খুঁটি জাতীয় কাঠামোর নীচে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।


দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যা মঙ্গলবার পর্যন্ত চলবে। কিন্তু উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কম হবে। অন্যদিকে, ২৩ শে মের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর এই নিম্নচাপ তৈরী হলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930