"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রধানমন্ত্রী হলেই ছাড় পাওয়া যাবে বৈদ্যুতিক বিলে, ঘোষণা করলেন ঋষি সুনক

Share

ব্যুরো নিউজঃ ব্রিটেনঃ প্রচণ্ড তাপপ্রবাহের জেরে ব্রিটেনের নাগরিকদের বিদ্যুতের বিল মেটাতে নাভিশ্বাস উঠছে। চলতি বছর প্রবল গরমের কারণে ব্রিটেনবাসীর অন্য বছরের তুলনায় বিদ্যুৎ এর খরচ তিন গুণ বেশী হওয়ায় অনেক টাকার বিলও আসছে। ফলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে, “সরকার এই নিয়ে কোনো রকম পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে পথে বসতে হবে।”

এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা ঋষি সুনক জানান, “প্রধানমন্ত্রী হলে বিদ্যুৎ এর বিলে ছাড় দেবেন। পরিকল্পনা কার্যকর হলে প্রত্যেক পরিবারের বিদ্যুৎ এর বিল বাবদ ২০০ পাউন্ড খরচ বাঁচবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার ৩৩০ টাকা।


এর জন্য রাজকোষে কোনোরকম ঘাটতি হবে না। কারণ ঘাটতি মেটানোর জন্য অন্য প্রকল্পেরও পরিকল্পনা রয়েছে। যেখানে বিভিন্ন খাতে খরচ কমাতে হবে। এতে সাধারণ মানুষের ওপর অনেকটা চাপ কমে যাবে।”


অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি সুনকের অন্যতম প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস আবার বলেছেন, “তিনি প্রধানমন্ত্রী হলে নাগরিকদের ভর্তুকির পরিবর্তে কর মুকুব করবেন।” কিন্তু বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে জানিয়েছেন, “এই পরিকল্পনায় বিত্তশালীরাই সুবিধা পাবেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930