"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ির উঠোনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো ১ জন মহিলার

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ পুজো শেষ না হতেই মুর্শিদাবাদ বোমার শব্দে কেঁপে উঠলো। আজ ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাট পাড়া এলাকায় বাড়ির সামনে রাখা বোমায় ১ জন মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম ছিদ্দাতন বিবি। বয়স ৪০ বছর।

পরিবার সূত্রে খবর, ওই মহিলার নিজের বাড়িতেই উঠোনে বালতিতে বোমা রাখা ছিল। তবে ওই মহিলা না বুঝতে পেরে বালতি তুলতে যান, তারপরেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন তিনি। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

বোমা বিস্ফোরণের ঘটনায় আটক মৃতের স্বামী। ধৃতের নাম গোফুর মণ্ডল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে গফুর মণ্ডল ওই বোমাগুলি মজুত করেছিল। প্রশ্ন উঠেছে, বালতিতে বোমা এল কোথা থেকে? প্রতিবেশীদের দাবি, ওই মহিলার স্বামী গফুর মণ্ডলই ওই বোমা রেখেছিলেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে মজুত করা ছিল বোমা। তাঁর স্ত্রী জানতেন না। এদিন সকাল ১১ টায় বাড়ির কাজ করতে গিয়েই এই ঘটনা ঘটে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930