"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রানীগঞ্জের বালিঘাটে একের পর এক বালি বোঝাই ট্যাঙ্কারে লাগলো আগুন

Share

নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জঃ আজ দুপুরবেলা রানীগঞ্জের তিরাটে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে বালি ঘাট উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা একাধিক বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেয় বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন অবিনাশ মুর্মু নামে এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করছিলেন। তখন অবিনাশ মুর্মুকে একটি বালি বোঝাই ডাম্পার ধাক্কা মেরে চলে যায়। এর জেরে তিনি গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় অগ্নিমিত্রা পাল রানীগঞ্জে প্রচার করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আর বালি কারবারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন।

অগ্নিমিত্রা পাল দাবী করেন, “এলাকায় অবৈধ বালি কারবার চলছে। এর জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দায়ী।” পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ একটি চাকরী দেওয়ার দাবীও জানান। এদিকে, এর মাঝেই বালি ঘাটে গিয়ে বেশ কয়েকটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930