"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নূপুর শর্মা কলকাতা পুলিশের কাছে হাজিরার জন্য চার সপ্তাহ সময় চান

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা কলকাতা পুলিশের কাছে হাজিরা দিলেন না। কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়ে একটি ইমেল পাঠিয়েছেন। যেখানে জানানো হয়েছে, ‘জীবনের ঝুঁকি থাকায় চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন।

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের শুরু হয়। কলকাতা সহ রাজ্যের অনেক জায়গায় তাঁর নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে ২০ শে জুনের মধ্যে নূপুর শর্মাকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠানো হয়েছিল।  


প্রসঙ্গত, নূপুর শর্মার বিরুদ্ধে তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতে একটি এফআইআর দায়ের করেছেন।


যেখানে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া তাঁকে দ্রুত গ্রেফতার করা না হলে আবু সোহেল সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930