"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার নতুন ফোনে আগে থেকেই ইনস্টল থাকবে সরকারী ‘সঞ্চার সাথী’ অ্যাপ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সরকার সাইবার নিরাপত্তায় জোর দিচ্ছে। এবার আগে থেকেই ফোনের মধ্য়ে ‘সঞ্চার সাথী’ অ্য়াপ ইনস্টল থাকবে। গতকাল টেলিকম মন্ত্রক এমনই নির্দেশিকা জারি করেছে। কেন্দ্র এই নিয়ে মোবাইল নির্মাণকারী সংস্থাগুলিকেও প্রয়োজনীয় বার্তা দিয়েছে। চলতি বছরের শুরুতেই কেন্দ্র সাইবার সুরক্ষা সংক্রান্ত এই অ্য়াপটি প্রকাশ করে। এই অ্যাপ মোবাইল ব্যবহারকারীদের যাবতীয় সুরক্ষা প্রদানে অত্যন্ত কার্যকরী বলে মনে করছে।

কেন্দ্রীয় সরকার জারি করা নির্দেশিকায় জানিয়েছে – প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে তাঁদের নির্মিত মোবাইলে আগে থেকে ‘সঞ্চার সাথী’ অ্য়াপ ইনস্টল করা অবস্থায় রাখতে হবে। এই অ্যাপটি যে ফোনের মধ্যে রয়েছে, সেই নিয়ে ইউজারকে আধারে রাখা যাবে না। এমনকি, অ্যাপটির কাজ সীমিত বা নিষিদ্ধ করার কোনো অপশনও রাখা যাবে না।

কিন্তু ইতিমধ্যে যে সকল স্মার্ট ফোন বিক্রি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল প্রস্তুতকারী সংস্থা একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটিকে নির্দিষ্ট মোবাইলে ইনস্টল করিয়ে দেবে। এই কাজের জন্য মোবাইল নির্মাণকারী সংস্থাগুলিকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্দেশিকা জারি হওয়ার ১২০ দিনের মাথায় সংস্থাগুলিকে এই মর্মে একটি রিপোর্টও পেশ করতে হবে।


তবে আচমকাই ‘সঞ্চার সাথী’ নিয়ে এমন নির্দেশিকাকে বিরোধীরা সহজভাবে দেখছে না। তারা নাগরিকদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই নির্দেশিকার বিরোধীতা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আগে থেকে ফোনের মধ্যে ইনস্টল করা সরকারী অ্যাপ আসলেই রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার। এটিকে আবার আনইনস্টল করার কোনো সুযোগ নেই। এটি প্রতিটি নাগরিকের গতিবিধির উপর নজরদারী চালাতেই তৈরী হয়েছে।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930