"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার সুপ্রিম কোর্টেও ক্লিনচিট পেল এসএসসি

Share

রায়া দাসঃ কলকাতাঃ স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। ২০২৫ এর নিয়ম অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে সুপ্রিম কোর্টও সম্মতি দিল। আগেই কলকাতা হাইকোর্টে এই বিজ্ঞপ্তি মান্যতা পেয়েছে। এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশই বহাল রেখেছে।

সুপ্রিম কোর্ট ২০১৬-র পুরো প্যানেল বাতিল করার যে রায় দিয়েছিল, সেখানেই বলা হয়েছিল, চিহ্নিত অযোগ্য বাদে বাকি চাকরীহারাদের বয়সে ছাড় দেওয়া হবে। সেই মতো রায়ের কথা উল্লেখ করেই স্কুল সার্ভিস কমিশন বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে। এছাড়া শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে বলেও উল্লেখ করেছিল। কিন্তু চাকরীপ্রার্থীদের একাংশের এই দুই বিষয় নিয়েই আপত্তি ছিল।

হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ শুনানির পর স্কুল সাভিস কমিশনের বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিল। এরপর মামলাকারীরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অভিযোগ ছিল, “ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া দশ নম্বর থেকে বঞ্চিত হবেন।” পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেছিলেন, “ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও এই ছাড়ের আওতায় আনতে হবে।”


আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “টেইনটেডরা (অযোগ্যরা) বাদ হয়ে গিয়েছেন। আনটেনটেডরা (যোগ্যরা) বাড়তি সুযোগ পেলে ক্ষতি কি? তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। আর যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। অতিরিক্ত দশ নম্বর দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না।” আর বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ছাড়ের আওতায় আনার আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন যে, “এই অবস্থায় তারা নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31