"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার তেজপাতা ও লেবুর খোসা দিয়ে দূর করুন ঘরের দুর্গন্ধ

Share

মিনাক্ষী দাসঃ চলছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে রোদের অভাবে ঘর স্যাঁতসেঁতে ও ভ্যাপসা গন্ধে ভরে থাকে। হাতের কাছে এয়ার ফ্রেশনার না থাকলেও সহজ একটি উপায়ে দুর্গন্ধ দূর করতে পারেন। তার জন্য প্রয়োজন তেজপাতা ও লেবুর খোসা। সঙ্গে জল।

একটি পাত্রে জল নিয়ে দুই-তিনটি তেজপাতা এবং পাতিলেবুর কয়েক টুকরো খোসা ফুটিয়ে নিতে হবে। জল ফুটতে শুরু করলে ধীরে ধীরে এই দুই উপাদানের প্রাকৃতিক সুগন্ধ বাষ্পের সাথে ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের দুর্গন্ধ অনেকটাই চলে যাবে। আর ঘরের পরিবেশও বেশ সতেজ মনে হতে পারে। মূলত, তেজপাতা ও লেবুর খোসায় থাকা কিছু প্রাকৃতিক যৌগের কারণে সুগন্ধ বেরোয়। যেমন তেজপাতাতে এসেনসিয়াল অয়েল থাকে। তেমন লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রাস তেল এবং ভোলাটাইল কম্পাউন্ড থাকে। যখন এই দুই উপাদান গরম করা হয়, তখন এগুলির মধ্যে থাকা কিছু উপাদান বাষ্পের সাথে মিশে যায় এবং চমৎকার সুগন্ধ ছড়ায়।

অনেকেই লেবুর খোসা ফেলে দেন। অথচ সেটিই এই সহজ কৌশলের মূল উপাদান। অতএব অপচয়ও কমে। ওদিকে তেজপাতা শুধু রান্নার মশলা নয়, এরও একটি স্বতন্ত্র সুগন্ধ রয়েছে। ইচ্ছে হলে এই মিশ্রণে দারচিনি, লবঙ্গ বা কমলালেবুর খোসাও দেওয়া যেতে পারে। এতে সুগন্ধ আরও কিছুটা বদলে যায় এবং ঘরে দীর্ঘক্ষণ মনোরম গন্ধ বজায় থাকে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031