"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার চিকেন দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মহারাষ্ট্রের এই জনপ্রিয় খাবার

Share

মিনাক্ষী দাসঃ মহারাষ্ট্রের জনপ্রিয় খাবার থেচা। ঝাল ঝাল থেচা কার্যত চাটনি হিসেবেই ভাকরি নামক এক ধরণের রুটির সঙ্গে খাওয়া হয়। প্রোটিনে ভরপুর এই খাবারটি স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ভালো। এদিকে ছুটির দিনে কম-বেশী সকলের বাড়িতেই চিকেন হয়ে থাকে। তাই এই রসুন, কাঁচালঙ্কা ও চিনেবাদাম দিয়ে তৈরী থেচা দিয়ে যদি মুরগীর মাংস রান্না করা যায়, তবে বেশ নতুনত্বও হয়।

উপকরণঃ ৫০০ গ্রাম মুরগির মাংস, ৪ চামচ টক দই, ২৫০ গ্রাম কাঁচালঙ্কা, ২টি পেঁয়াজকুচি, ১০ থেকে ১২ কোয়া রসুন, অর্ধেক পাতিলেবু, ১ কাপ ধনেপাতা, আধ কাপ চিনেবাদাম, আধ চা চামচ হলুদগুঁড়ো, ১ টেবিল চামচ জিরেগুঁড়ো, ৪ টি লবঙ্গ, ১ টি তেজপাতা, ৪ টেবিল চামচ সাদা তেল ও স্বাদমতো নুন-চিনি।

প্রণালীঃ প্রথমে শুকনো কড়াইয়ে রসুন, কাঁচালঙ্কা এবং চিনেবাদাম নাড়াচাড়া করতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে হামানদিস্তায় পিষে নিতে হবে। এরপর সামান্য তেল, নুন ও ধনেপাতা যোগ করতে হবে। যা আধবাটা হবে। এটাই হলো থেচা। তারপর কড়াইয়ে তেল দিয়ে জিরে, লবঙ্গ এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর ধুয়ে রাখা মুরগীর মাংস অল্প ভেজে স্বাদমতো নুন দিতে হবে। তারপর নেড়েচেড়ে মাংস ঢাকা দিয়ে দু’মিনিট পর থেচা মশলা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যে চার টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।


আর স্বাদের জন্য সামান্য চিনি যোগ করে ঢাকা দিয়ে দিতে হবে। চাইলে দই বাদও দিতে পারেন। এবার মাংস থেকে জল বেরোতে শুরু করবে। এই পর্যায়ে আরো এক বার মাংস নেড়ে আধ থেকে এক কাপ গরম জল আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করতে হবে। সবশেষে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তারপর একটি কড়াইয়ে তেল গরম হলে কাঁচালঙ্কা সমেত রসুনের কোয়া নাড়াচাড়া করে মাংসে ঢেলে দিলেই থেচা চিকেন তৈরী হয়ে যাবে। এই থেচা চিকেন রুটি হোক বা পরোটা কিংবা নান বা কুলচা, যেকোনো কিছুর সঙ্গেই দারুণ লাগবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31