"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বর্ধিত বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে নয়ডা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়ডাঃ নয়ডা ফেজ-২ এলাকায় বর্ধিত বেতনের দাবীতে কারখানার কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এই ঘটনায় একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি বিক্ষোভকারী শ্রমিকরা বহু গাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ‍্যাস চার্জ করেছে। অন্যদিকে, নয়ডা সেক্টর ৬২ থেকে দিল্লিতে প্রবেশের সব রাস্তায় ব‍্যাপক যানজটের জেরে সপ্তাহের প্রথম দিনে নিত‍্যযাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

প্রশাসন সূত্রে খবর, নয়ডার ফেজ-২ তে একাধিক কারখানা রয়েছে। সেখানের শ্রমিকরা নতুন শ্রম আইন অনুযায়ী গত তিন দিন ধরে শ্রমিকরা বর্ধিত বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবীতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এছাড়া পুলিশ ভ্যান ভাঙচুরও করে দেয়। শেষ অবধি শ্রমিকরা একাধিক গাড়িতে আগুনও লাগিয়ে দেয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, “শ্রমিকদের নায্য পাওনা দিতে হবে। শিল্পাঞ্চলগুলিকে শ্রম আইন মেনে চলতে হবে।” পাশাপাশি যারা শ্রমিকদের উসকাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন। আপাতত পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর পরিস্থিতির দিকেও ক্রমাগত নজর রাখা হচ্ছে।


প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানা সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক ৩৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করে। বেতন ১১ হাজার ২৭৪ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ২২০ টাকা করা হয়। এই সিদ্ধান্তের পরই নয়ডার শ্রমিকরা দাবী করতে শুরু করে যে, “উত্তরপ্রদেশ সরকারকেও ন্যূনতম পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে। একই কাজ করে হরিয়ানার শ্রমিকরা বেশী পারিশ্রমিক পাচ্ছে।” একইসাথে কর্মক্ষেত্রে সুরক্ষা, সাপ্তাহিক ছুটি, অভিযোগ শোনা এবং তা সমাধান করার মতো কোনো বিভাগের দাবী করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031