"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অমরনাথে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের ও নিখোঁজ ৪০ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল বিকেলবেলা থেকে জম্মু-কাশ্মীরের তীর্থক্ষেত্র অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে হঠাৎ করেই জল নামতে শুরু করে। এরপর প্রবল স্রোতে এলাকায় হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। তীর্থযাত্রীদের অস্থায়ী আবাসগুলিও ভেঙে যায়।

আইটিবিপি, ভারতীয় সেনা, সিআরপিএফ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ এবং এসডিআরএফ) সদস্যরাও উদ্ধারকার্যে অংশ নিয়েছেন। বিপর্যয়ের ১২ ঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশী তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এই বিপর্যয়ের মধ্যে এ রাজ্যের বহু বাসিন্দাই আটকে রয়েছেন।


ভারতীয় সেনা দ্রুত উদ্ধারের জন্য এখনো অবধি ছ’টি দল নামিয়েছে। বায়ুসেনার হেলিকপ্টারও নামানো হয়েছে। এরই মধ্যে অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। পরে তা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে নিখোঁজদের সন্ধান শুরু করা হয়েছে।


উদ্ধার করা তীর্থযাত্রীদের প্রাথমিক ভাবে পঞ্চতরণীর বেসক্যাম্পে আনা হয়েছে। এনডিআরএফের তরফে অমরনাথের পুণ্যার্থীদের খোঁজ নেওয়ার জন্য দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তার মধ্যে একটি স্থানীর প্রশাসনের। অন্যটি অমরনাথ দেবস্থান ট্রাস্টের।


কিন্তু জম্মু-কাশ্মীর সরকার এই দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা স্থগিত করেছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে অমরনাথ যাত্রা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত দু’বছর করোনার জন্য অমরনাথ যাত্রা বন্ধ থাকায় ৩০ শে জুন থেকে তা ফের চালু হয়েছিল।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930