"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেয়ের সামনেই মেট্রো স্টেশনে ঝাঁপ দিলেন মা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ একটি ট্রেন চাঁদনি চক মেট্রো স্টেশনে আটকে পড়েছে। আর ট্রেনের বড়ো অংশই টানেলে আটকে থাকায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। এই ঘটনায় যাত্রীদের যেমন হয়রানির শিকার হতে হয়। তেমন সকলে রীতিমতো চমকে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, “ওই মহিলা পার্ক স্ট্রিট চত্বরের একটি বিদ্যালয় ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এরপর চাঁদনি চক স্টেশনে কোনো কারণে নেমে পড়েন। তারপর মেয়ের সামনেই দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন। তবে ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় ওই মহিলা লাইনে আটকে থাকেন।” এরপর মেট্রো কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। আর ট্রেনে থাকা অন্য যাত্রীদের ধীরে ধীরে বার করে দেওয়া হয়।


এই ঘটনার কারণে আপ-ডাউন উভয় লাইনে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন অবধি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ওই মহিলার সাত বছর বয়সী মেয়েকে স্টেশনমাস্টারের ঘরে নিয়ে রাখা হয়। এছাড়া ওই মহিলার স্বামীর সাথেও ফোনে যোগাযোগ করা হয়েছে। ফলে তিনি চাঁদনি চক মেট্রো স্টেশনে চলেও আসেন। কিন্তু ওই মহিলা এমন ঘটনা ঘটালেন কেন তা জানতে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930