"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বড়বাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক দোকান

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালে বড়বাজারের সতেরো নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের দ্বিতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায় সেগুলি দুমদাম শব্দে ফাটতে থাকে। দোকানটি যে বিল্ডিংয়ে সেখানে একের পর এক তলে আগুন লেগে সেটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিন সামগ্রী থাকায় এবং এসি থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ছে। সঙ্গে সেখান থেকে পাশের বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় প্রথমে আশেপাশের বাসিন্দারাই জল এনে আগুন নেভানোর চেষ্টা করলেও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সমস্যাও হয়। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে আরো ইঞ্জিন আনা হয়। এরপর আশঙ্কা সত্যি করেই উল্টোদিকের আরো একটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। আর আশেপাশের সমস্ত দোকানই ইলেকট্রিক সামগ্রীর হওয়ায় আগুনের তীব্রতা বেড়েই চলে। এছাড়া একের পর এক সিলিন্ডারও পর পর ফাটতে শুরু করে।

দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মীদের বিল্ডিংয়ের মাঝের অংশে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়। অবশেষে দমকল কর্মীরা কোনোমতে পাশের বিল্ডিংয়ের ছাদে পৌঁছাতে সক্ষম হন। ফলে গলির দুই দিক থেকে দমকলের কর্মীরা জল দিতে শুরু করেন। টিনের ছাদ হওয়ায় বেশ খানিকটা সমস্যাও তৈরী হয়। সময় যত গড়াচ্ছে, আগুনও আরো ছড়িয়ে পড়তে থাকে। শেষে মোট চব্বিশটি ইঞ্জিনের লাগাতার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930