"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল মেট্রোতে

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ বার বারই শ্লীলতাহানিকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় খাস কলকাতাকে। আজ ফের কলকাতার কবি নজরুল মেট্রো স্টেশনে এক যুবতী মেট্রোতে ওঠার সময় শ্লীলতাহানির মতো এক জঘন্য নিম্নতম ঘটনা ঘটে।

যুবতীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই যুবতী বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা। প্রতিদিন সে কবি নজরুল স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামেন। তবে প্রায় মাস দুয়েক থেকে অমিত দাস নামের ৪২ বছর বয়সী এক ব্যক্তি তাকে দেখে অশালীন আচরণ করে। কিন্তু আজ যখন নিত্যদিনের মতো সে কবি নজরুল স্টেশন থেকে মেট্রোয় উঠছিলেন ঠিক সেই সময় ওই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার গোপনাঙ্গে স্পর্শ করে। তারপরই ওই যুবতী কান্নায় ভেঙে পড়েন ও প্রচণ্ড চিৎকার শুরু করেন। আর সাথে সাথেই বাকি যাত্রীরা জড়ো হয়ে যায়।

তারপর অন্যান্য সকলের সহযোগীতায় মেট্রো রেল পুলিশকে খবর দেওয়া হলে তারা পাটুলি থানার পুলিশকে খবর দেন। এরপর পাটুলি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


TAGS:

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930